• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
হেডলাইন :

পীরগঞ্জে উদযাপিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস।

মো. আরফান আলী, ঠাকূরগাঁও / ৫ দেখেছেন
আপলোড : সোমবার, ৬ জুলাই, ২০২৬

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা, উপজেলা মিলনায়তনে আলোচনা সভা, সম্মাননা স্মারক ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার ৬ জুলাই উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ,এর পীরগঞ্জের যৌথ আয়োজনে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকূরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদূর রহমান জাহিদ।
আরো উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল হাকিম, অনুষ্ঠান পরিচালনাকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হাসান সহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাঁরা বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..