• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

মাদক কারবারি ও সেবনকারীদের ছাড় নয়, কাঁঠালিয়ায় ওসির কড়া হুঁশিয়ারি

মো. আমিনুল ইসলাম, কাঁঠালিয়া প্রতিনিধিঃ- / ৩ দেখেছেন
আপলোড : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাসের রায়হান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাঁঠালিয়া থানা এলাকায় মাদকের কোনো স্থান হবে না।

​বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

​ওসি আবু নাসের রায়হান বলেন, “মাদকের বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার—জিরো টলারেন্স। মাদক কারবারি কিংবা সেবনকারী, তারা যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”
​তিনি আরও জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এ কার্যক্রমে সাধারণ জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..