• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
হেডলাইন :

পাটগ্রামে অভিযান পরিচালনা করে ৩লক্ষ ২০হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ।।

মো:হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম প্রতিনিধি / ৩৪ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের বাউড়া বাজারে পাটগ্রাম উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে ১৫০০ টি কারেন্ট জাল ও ৭০০মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তাৎক্ষনিক ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (০৬জুলাই) বিকাল সাড়ে ৩ টা নাগাদ পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ১৫০০ টি কারেন্ট জাল ও ৭০০মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৩ লাখ ২০হাজার টাকা বলে জানা যায় ।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলা মংস্য অফিসার সেলিনা পারভীন। এ সময় আরো উপস্থিত ছিলেন পাটগ্রাম থানার সাব ইন্সপেক্টর রওশানুল খবির এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী। বাউড়া ইউনিয়নের স্থানীয় সানিয়াজান নদীতে অভিযান পরিচালনা করে এই সমস্ত নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

মৎস্য ও জলজ প্রাণী সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অভিযানে নেতৃত্বদানকারী পাটগ্রাম উপজেলা মৎস্য অফিসার সেলিনা পারভীন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..