• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: / ১০ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজার উত্তরপাড়া গ্রামে বালতির পানিতে ডুবে সাহানাজ পারভিন শিফা (২) নামে এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। শিফা ওই গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত থাকাকালে শিফা সবার অগোচরে গোসলখানায় চলে যায়। সেখানে পানিভর্তি একটি বালতি নিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত উপুড় হয়ে পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা গোসলখানায় গিয়ে বালতি থেকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..