• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
হেডলাইন :

দিনাজপুর মেগা ফুটবল ম্যাচে জয় পেল দিনাজপুর জেলা দল

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি: / ৮ দেখেছেন
আপলোড : শনিবার, ১১ জুলাই, ২০২৬

দিনাজপুরে অনুষ্ঠিত মেগা ফুটবল ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে দিনাজপুর জেলা দল পঞ্চগড়ের বোদা টুস্টার একাডেমীকে ১-০ গোলে পরাজিত করেছে।

ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দপ্তর সম্পাদক আখতার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল, জেলা কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মজিব, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সাঈদ মজুমদার, জেলা ছাত্রদলের সদস্য সচিব রিফাত চৌধুরী এবং জেলা যুবদলের যুগ্ম আহবায়ক পলাশ।

এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে শুরু থেকেই দিনাজপুর জেলা দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ম্যাচের একমাত্র গোলটি করে দিনাজপুর জেলা দল ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..