বরিশালের আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ‘অভিভাবক সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১২ই সেপ্টেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে কলেজের ২০৪ নম্বর কক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশের মূল বিষয় ছিল শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষা ও উচ্চশিক্ষার প্রস্তুতিমূলক দিকনির্দেশনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলেকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. লিয়াকত হোসেন।
সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা, বোর্ড পরীক্ষার জন্য সঠিক প্রস্তুতি গ্রহণ এবং ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ও করণীয় বিষয়ে অভিভাবকদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।অভিভাবকরা এসময় তাদের শিক্ষার্থীদের নিয়ে সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন।ভবিষ্যতেও এমন আয়োজন করার আহবান জানান।
এ সময় শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, নিয়মিত পড়াশোনা এবং অভিভাবকদের সহযোগিতার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিজ্ঞান বিভাগের কলেজের সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন।