• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
হেডলাইন :

রাজাপুরে বাদুরতলা সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি / ১০ দেখেছেন
আপলোড : রবিবার, ১২ জুলাই, ২০২৬

ঝালকাঠির রাজাপুর উপজেলার বাদুরতলা লঞ্চঘাট থেকে মঠবাড়ি ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কটির বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে বড় বড় গর্ত সৃষ্টি হচ্ছে। এতে কাদা-পানিতে একাকার হয়ে পড়েছে সড়কটি, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল।

 

স্থানীয়দের অভিযোগ, সড়কটির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষ, শিক্ষার্থী, রোগী এবং বাদুরতলা লঞ্চঘাট ব্যবহারকারী যাত্রীরা। অনেক ক্ষেত্রে রিকশা, মোটরসাইকেল ও ভ্যান চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

 

স্থানীয় বাসিন্দা আকাশ, হেমায়ত, খায়রুল ও রাজু বলেন, বৃষ্টির সময় সড়কটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কাদা ও জমে থাকা পানি এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই পথচারীরা বিপাকে পড়েন। জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়া এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেও দুর্ভোগ পোহাতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..