• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
হেডলাইন:
বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

খাগড়াছড়ি প্রতিনিধি / ৩০ দেখেছেন
আপলোড : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

খাগড়াছড়ি জেলার পানছড়িতে হাম ও রুবেলা প্রতিরোধে বৃহৎ পরিসরের টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ কর্মসূচির শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন।

উদ্বোধনী আলোচনা সভায় ডাক্তার অনুতোষ চাকমা বলেন, “হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে।”

তিনি জানান, ২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত উপজেলার প্রত্যন্তাঞ্চলের কমিউনিটি ক্লিনিকগুলো সহ টিকা কেন্দ্র সমুহে সহ ১১ দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে। এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী (৪ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত) সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য বিভাগ জানায়, কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য উপজেলায় মোট ১০৮টি কমিউনিটি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে অধিকাংশই দুর্গম এলাকায় অবস্থিত। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও টিকাদান কেন্দ্র চালু থাকবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্র চালু থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গনি, স্বাস্থ্য কর্মীগন সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা বলেন, হাম ও রুবেলা নির্মূলে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি।

আরও পড়ুন  আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মাওলানা মিনহাজুল আবেদীনের


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..