• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
হেডলাইন :

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ৬ হাজার ইয়াবা, আটক ৩

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: / ৫ দেখেছেন
আপলোড : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

কক্সবাজারের রামুতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কার থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে

বুধবার (১৫ জুলাই) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রাবার বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-ঘ ১৪-৮১১১ নম্বরের একটি সাদা টয়োটা প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো তিনটি পৃথক পোটলা থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ৪টি স্মার্টফোন, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম এলাকার উর্মি আক্তার ঊষা (১৯)।

ডিএনসি জানায়, অভিযানে জব্দ করা প্রাইভেট কারটির উইন্ডশিল্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মিরপুর ডিওএইচএস-এর স্টিকার লাগানো ছিল। তবে এসব স্টিকার ব্যবহারের বৈধতা ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..