• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন

শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধি: / ১২ দেখেছেন
আপলোড : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রচলিত প্যানেলভিত্তিক নির্বাচনী ধারার বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘চাঁদ’ প্রতীক নিয়ে “সহ-সাধারণ সম্পাদক” পদে প্রতিদ্বন্দ্বিতা করে কর্মচারীদের মাঝে আলোচনায় এসেছেন বশির উদ্দিন।

মোংলা বন্দর কর্তৃপক্ষে যোগদানের পর থেকেই কর্মচারীদের বিভিন্ন ন্যায্য দাবি ও অধিকার নিয়ে সোচ্চার ছিলেন বশির উদ্দিন। কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, ন্যায্য অধিকার আদায় এবং কর্মপরিবেশ উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে তিনি নিয়মিতভাবে কথা বলে আসছেন বলে জানা গেছে।

এবারের নির্বাচনে কোনো প্যানেলের সঙ্গে না গিয়ে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তও কর্মচারীদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে। ‘চাঁদ’ প্রতীক নিয়ে তার প্রচারণায় কর্মচারীদের একটি অংশের আগ্রহ দেখা যাচ্ছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বশির উদ্দিনের বক্তব্য, কর্মচারীদের স্বার্থ ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। কোনো প্যানেলের পরিচয়ের চেয়ে কর্মচারীদের আস্থা ও ভালোবাসাকে তিনি বেশি গুরুত্ব দিতে চান।

এ বিষয়ে সাইফুল ইসলাম (পিনু), ওয়্যারলেস অপারেটর বলেন, বশির উদ্দিন বন্দর কর্তৃপক্ষে যোগদানের পর থেকেই কর্মচারীদের বিভিন্ন ন্যায্য দাবি নিয়ে কথা বলে আসছেন। এবার প্যানেলের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নির্বাচনে নতুন মাত্রা তৈরি হয়েছে। কর্মচারীরা তার দীর্ঘদিনের ভূমিকা এবং অবস্থানকে কীভাবে মূল্যায়ন করেন, সেটিই নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে বিভিন্ন প্রার্থীর প্রচারণা শুরু হয়েছে। তবে প্যানেলের প্রচলিত বলয়ের বাইরে গিয়ে ‘চাঁদ’ প্রতীক নিয়ে বশির উদ্দিনের স্বতন্ত্র প্রার্থিতা এবারের মোংলা বন্দর কর্মচারী সংঘ নির্বাচনে আলাদা আগ্রহ তৈরি করেছে। শেষ পর্যন্ত ভোটাররা তাকে কতটা সমর্থন দেন, সেটিই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..