• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
হেডলাইন :

মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি : / ৬ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

যথাযোগ্য মর্যাদার সাথে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ‘জুলাই দিবস’ পালিত হয়েছে। ​বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসা অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

​মাদ্রাসা এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি ও আরবী প্রভাষক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্ল্যাহ।

 

​আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আরবী প্রভাষক মো. আব্দুল করিম, মো. রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. আব্দুর রহিম প্রমুখ।

 

​প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্ল্যাহ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ফ্যাসিবাদ বিদায় করতে গিয়ে জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সাধারণ শিক্ষার্থী ও আপামর জনসাধারণের অংশগ্রহণ ছাড়া সেই আন্দোলনের সফলতা এবং পরবর্তী পরিবর্তন সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি।

 

আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাদ্রাসার সহকারী মৌলভী মো. নজির আহাম্মদ।

 

​অনুষ্ঠানে মাদ্রাসার ইংরেজী প্রভাষক হোসেন আক্তার, বাংলা প্রভাষক আফজাল হোসেন, ইস. ইতিহাসের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, আরবী প্রভাষক মো. মাইন উদ্দিন, আইসিটি প্রভাষক আব্দুল্লাহ আল মারুফ, সহকারী মৌলভী মো. মনিরুজ্জামান, সহকারী শিক্ষক শাহ আলম ও মো. আবুল হাসেমসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..