• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
হেডলাইন :

উপকূলে সবুজ বিপ্লবের ডাক, বৃক্ষরোপণে বিএনপি নেতা এম এ হাসান

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ / ২০ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে খুলনার কয়রায় খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের উদ্যোগে কয়রা সদর টু বেদকাশি সড়কে বৃক্ষ রোপন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০ টায় এই কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় এম এ হাসান নিজ হাতে একটি নিম গাছের চারা রোপন করেন। তার সাথে বিএনপি নেতা শেখ সালাউদ্দিন লিটন যুবদল নেতা আকবার হোসেন, আছাদুল ইসলাম, আনারুল ডাবলু, আম্মার হোসেন রাজু, আশিক, জাকির হোসেন সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বৃক্ষ রোপন প্রসঙ্গে জেলা বিএনপির সদস্য এম এ হাসান বলেন, কেন্দ্রীয় বিএনপি কর্মসুচী অনুযায়ী এই বৃক্ষ রোপন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে উক্ত সড়কে ৩ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে। গাছগুলো সংরক্ষনের জন্য বাশ ও নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় জনপদ কয়রায় সবুজায়ন বৃদ্ধি অত্যন্ত জরুরি। তাই এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..