• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
হেডলাইন :

ভারতীয় বিএসএফ নারী ও শিশুকে বাংলাদেশী নাগরিক সন্দেহে পুশইনের অভিযোগ,অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে বেনাপোল।

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি: / ৩৮ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ভারতের এক নারী ও তার ছোট ছেলে সন্তানকে বাংলাদেশি সন্দেহে সীমান্ত পেরিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তারা বেনাপোল সীমান্ত এলাকায় অবস্থান করছেন। বিষয়টি স্থানীয়দের মধ্যে মানবিক উদ্বেগের সৃষ্টি করেছে।

ওই নারীর নাম রেসমা বিবি। তিনি ভারতের পাকুর জেলার মহেশপুর থানার খাগড়া গ্রামের বাসিন্দা। তার স্বামী রাজু শেখ এবং পিতা বুলু শেখ। রেসমা বিবির দাবি, ভারতের বোম্বে এলাকায় বিএসএফের হাতে আটক হওয়ার পর তাকে বাংলাদেশি সন্দেহে আরও প্রায় ২৫০ জনের সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোন এক সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করা হয়।

 

তিনি জানান, চট্টগ্রামে পৌঁছানোর পর স্থানীয় কিছু মানবিক মানুষ চাঁদা তুলে তার যাতায়াতের ব্যবস্থা করেন। পরে তাকে বেনাপোল সীমান্তে পাঠানো হয়, এই আশা নিয়ে যে এখান দিয়ে তিনি আবার ভারতে ফিরতে পারবেন। কিন্তু এখন পর্যন্ত তিনি ও তার শিশু সন্তান অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, “এ বিষয়ে আমাদের করণীয় তেমন কিছু নেই। বিষয়টির সমাধান হয়তো বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে হতে পারে।”

 

অন্যদিকে মানবাধিকার সংগঠন রাইটস যশোর-এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, “এ বিষয়ে আসলে আমাদের করণীয় কিছু নেই। এটি দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান হওয়া প্রয়োজন।”

 

এদিকে সীমান্ত এলাকায় অবস্থানরত ওই নারী ও তার ছোট শিশুর নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। তাদের দাবি, মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত বিষয়টি বিবেচনা করে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে নারী ও শিশুটির পরিচয় যাচাই এবং নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা উচিত।

 

উল্লেখ্য, রেসমা বিবির বর্ণিত ঘটনার স্বাধীন সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তার অভিযোগের ভিত্তিতেই ঘটনাটি উপস্থাপন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..