• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
হেডলাইন :

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানায় গাছের চারা, শুকনো খাদ্য বিতরণ।

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি। / ৩৭ দেখেছেন
আপলোড : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে একটি বালিকা মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার মেরুং ইউনিয়নের ৪ নম্বর টাওয়ার টিলা এলাকার দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন এসইউপি, পিএসসি।

অনুষ্ঠানে মাদ্রাসা ও এতিমখানার ২৫০ জন ছাত্রীর মাঝে ৪০০টি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য খেজুর, চিড়া, বিস্কুট, মুড়িসহ বিভিন্ন ধরনের শুকনো খাদ্যসামগ্রী দেওয়া হয়।

দীঘিনালা জোন সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কার্যক্রমকে উৎসাহিত করা এবং এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জোন কর্তৃপক্ষ।

এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..