• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
হেডলাইন :

মোহনগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের মালামাল চুরি

মাসুম আহমেদ, মোহনগঞ্জ নেত্রকোনা / ২৭ দেখেছেন
আপলোড : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মোহনগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের মালামাল চুরি হয়ে গেছে।

রোববার (১৯ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুর রব খান ঠাকুর বাদী হয়ে মোহনগঞ্জ থানায় বিদ্যালয়ের মালামাল চুরির অভিযোগে একটি জিডি করেছেন।

 

অভিযোগ সূত্রে জানাযায় ,রোববার সকালে বিদ্যালয়ে যান অফিস সহকারী কাম কম্পিউটার মো: ওমর ফারুক। তিনি গিয়ে দেখেন বিদ্যালয়ের দরজা ভেঙে সকল মালামাল চুরি হয়ে গেছে।

চুরি হওয়া মালামালের মধ্যে, নথিপত্র, ৪ ফ্যান,১ টি হারমোনিয়াম, ১২ টি চেয়ার,২ টি তবলা,২ টি হুইল চেয়ার,১ টি দোলনা,৩ টি মাদুর, ২ টি ব্যালেন্স বল,২ টি ফুটবল, ৪ টি ওয়াকার,১ টি ক্যারাম বোর্ড, ২ টি স্ট্যান্ডিং টেবিল, ও খেলনা কার্টুন।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ঃ আব্দুর রব খান ঠাকুর জানান, চুরি হওয়া মালামাল ছাড়া বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষা দান সম্ভব না।

তিনি আশা করেন প্রশাসন চোরদের সনাক্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধার করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..