• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

বন্ধু জুনিয়র যুব ক্লাবের উদ্যোগে মাটিরাঙ্গায় বৃক্ষরোপণ ও বিনামূল্যে চারা বিতরণ

মাটিরাঙ্গা প্রতিনিধি: / ৪১ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্ধু জুনিয়র যুব ক্লাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ আয়োজিত এ কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ পথচারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। আয়োজকদের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা। তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করার আহ্বান জানান তিনি।

এ সময় বন্ধু জুনিয়র যুব ক্লাবের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পরিবেশবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..