• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

মোংলায় গলায় রশি দিয়ে যুবকের আত্মহত্যা ‎

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ / ৯৩ দেখেছেন
আপলোড : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মোংলা উপজেলার ৬নং চিলা ইউনিয়নের মোংলা বৈদ্যমারি বাজার সংলগ্ন সড়কের পাশে নিজ বাড়ির আঙিনায় অর্জুন গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে মোঃ হৃদয় খাঁন (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার চিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বৈদ্যমারী এলাকায় এ ঘটনা ঘটে নিহত হৃদয় খাঁন ওই এলাকার মৃত সুলতানা খাঁনের ছেলে।



‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে হৃদয় তার ঘরে ঘুমাতে যান। তবে ভোরের দিকে পরিবারের সদস্যরা বাড়ির আঙিনায় থাকা একটি অর্জুন গাছের ডালের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে মোংলা থান পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। ‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।‎এদিকে হৃদয়ের এই অকাল মৃত্যুতে তার পরিবার ও স্থানীয় বৈদ্যমারী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় এক বাসিন্দা মোঃ বাবুল হাওলাদার জানান হৃদয় খুবই ভালো ছেলে ছিল সবার সঙ্গে মিশতো ভালো ব্যবহার করতো।মানসিক ভারসাম্যহীন ছিলো এর আগেও একবার বিষ খেয়ে ছিলো। তবে কি কারনে আত্মহত্যার পথ বেছে নিল তা আমরা বুঝতে পারছি না। ছেলেটা খুবই অসহায় তার বাবা অল্প বয়সেই মারা যায়। অনেক কষ্টে মানুষ হয়েছে তার মাকে আর দেখার মত কেউ রইলো না। ‎মোংলা থানা ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানান ‎পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন ইতিমধ্যে শেষ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..