• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
হেডলাইন :

পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রোপা আমান বীজ বিতরণ

পানছড়ি প্রতিনিধি : / ১৭ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

খাগড়াছড়ি জেলার পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬২০ জন কৃষকের মাঝে মোট ৩ মেট্রিক টন রোপা আমান বীজ বিতরণ করেন উপজেলা কৃষি অধিদপ্তর।

‎মঙ্গলবার ( ২৮ জুলাই ২০২৬) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর উপস্থিতিতে এ বীজ বিতরণ করা হয়।

‎এসময় তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় কৃষকদের যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে আমরা পাশে আছি। আপনাদেরকে এই আমান বীজ দেওয়া হলো, যেন আপনারা দ্রুত চাষাবাদ শুরু করতে পারেন। কৃষকদের পুনর্বাসনে সরকারি এই প্রণোদনা ও সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।”

অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক  কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা,  কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইব্রাহিম খলিল, উপজেলা মৎস কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম,  ইউপি চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, আনন্দ জয় চাকমা, আবুল হাসেম। হেডম্যান ও বিভিন্ন স্কুলের শিক্ষকগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..