• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা নিয়ে তদন্ত

জিল্লুর রহমান সাগর, মাগুরা প্রতিনিধি: / ৭ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে মরিয়ম (২০) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ ২৫ জুন (বৃহস্পতিবার) বেলা ১২টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরের ভেতর মরিয়মকে ঝুলতে দেখে স্বজন ও স্থানীয় বাসিন্দারা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মরিয়ম ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ঘুমাইন গ্রামের মোঃ মাজেদের ছোট মেয়ে। মাত্র ছয় মাস আগে সব্দালপুর গ্রামের রবিউল ইসলামের সাথে তার বিয়ে হয়েছিল। বিয়ের অল্প কিছুদিনের মাথায় এই অকালমৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..