লালমনিরহাটের পাটগ্রামে চব্বিশের শহীদ জুলাই যোদ্ধাদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) স্থানীয় ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা শোয়াইব আহমেদ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আতাউর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা সেক্রেটারী মো:মনোয়ার হোসেন লিটন, উপজেলা কর্মপরিষদ সদস্য ও বুড়িমারী ইউনিয়ন জামায়াতের আমীর মো:মোজাম্মেল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য জোংড়া ইউনিয়নের সভাপতি মো:আনিসুর রহমান আনিস,পাটগ্রাম পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো:মিরু হাসান, পৌর সহকারী সেক্রেটারী মো:ইসমাঈল হোসেন, পাটগ্রাম উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো: আলমগীর খোরশেদ, শিবির নেতা রিশাদ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগণ হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে টালবাহানা না করে অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং তাদের পূনর্বাসনের জন্য এগিয়ে আসার জন্য সরকার সহ সকল দেশ প্রেমিক শক্তির প্রতি আহবান জানান।