• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
হেডলাইন :
ভারী বর্ষণের কবলে দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন গণঅভ্যুত্থান দিবসে ঠাকূরগাঁওয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা। ‎মোংলায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি জামায়াতে ইসলামীর গণমিছিল পানছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ও পুরস্কার বিতরণ গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ ৪ দফা দাবিতে কাঁঠালিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধা ও গাম্ভীর্যে উদযাপিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় জোটের গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত

রুহিয়ায় ২১ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩

মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: / ১৫ দেখেছেন
আপলোড : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

​ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অভিযান চালিয়ে ২১ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক নারী ও এক কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।​

 

আজ বুধবার (৫ আগস্ট) উপজেলার বিভিন্ন পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হয়। ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

 

এ সময় ২১ লিটার অবৈধ দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। ​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রুহিয়া থানার ঢোলারহাট (কুড়ালীপাড়া) গ্রামের মানিক মুর্মুর স্ত্রী ফুলমতী হাসদা (৫০) এবং ধর্মপুর (বদলিয়াপাড়া) গ্রামের মৃত অনিল চন্দ্র বর্মণের ছেলে মহাদেব চন্দ্র বর্মণ (২৫)।

 

এছাড়া এ ঘটনায় আইনের সাথে সংঘাত জড়িত ধর্মপুর গ্রামের শ্রী আসনু চন্দ্র বর্মণের ছেলে শ্রী সুপলব চন্দ্র বর্মণ (১৭) নামের এক কিশোরকে আটক করা হয়েছে। ​এ বিষয়ে রুহিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ ধারায় একটি মামলা (মামলা নং-০১/৬৩, তারিখ: ০৫/০৮/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। ​

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ লিটার চোলাই মদসহ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

 

এ বিষয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..