• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
হেডলাইন :
ভারী বর্ষণের কবলে দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন গণঅভ্যুত্থান দিবসে ঠাকূরগাঁওয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা। ‎মোংলায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি জামায়াতে ইসলামীর গণমিছিল পানছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ও পুরস্কার বিতরণ গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ ৪ দফা দাবিতে কাঁঠালিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধা ও গাম্ভীর্যে উদযাপিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় জোটের গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত

ভারী বর্ষণের কবলে দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন

হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম প্রতিনিধিঃ- / ৫৮ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

টানা ২দিনের ভারী বর্ষণের কারণে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন আলোচিত দহগ্রাম ইউনিয়নের দহগ্রাম থেকে আঙ্গরপোতাগামী প্রধান সড়কটি ভেঙ্গে পড়েছে।

 

বৃহস্পতিবার (৬আগস্ট)সকালে অতি বর্ষণে দহগ্রাম সিস্টিয়া পাড়ার নিকট দহগ্রাম থেকে আঙ্গরপোতার সংযোগ স্থাপনকারী এ সড়কটিকে ভাঙ্গণ অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন।দহগ্রাম ইউনিয়নের সিস্টিয়ার পাড়া এলাকায় একমাত্র সংযোগ সড়কটি ভেঙ্গে পড়ায় যোগাযোগ ও গণপরিবহন সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে।

 

সড়কটি ভাঙনের ফলে ২ ও ৩ নং ওয়ার্ড দহগ্রামের মূল বাজারসহ পাটগ্রাম উপজেলার সাথে সম্পূর্ণ ভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। যোগাযোগ বিছিন্ন হয়ে ভোগান্তিতে পড়ছে প্রায় ৫ হাজার মানুষ।

 

আঙ্গরপোতা থেকে বঙ্গেরবাড়ী বাজার,দহগ্রাম হাসপাতাল ও দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়,দহগ্রাম ইউনিয়ন পরিষদ এবং পাটগ্রাম উপজেলা সদরে আসা যাওয়ার এ প্রধান সড়কটি ভেঙ্গে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে দহগ্রামের ২ও ৩ নং ওয়ার্ডসহ এ পথে যাতায়াতকারী সর্ব সাধারণ।

 

এলাকাবাসী এই গুরুত্বপূর্ণ সড়কটি আশু মেরামতের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের পদক্ষেপ কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..