• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
হেডলাইন:
বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা

‎মোংলায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি জামায়াতে ইসলামীর গণমিছিল

শেখ তাইজুল ইসলাম, মোংলা প্রতিনিধিঃ- / ৯৫ দেখেছেন
আপলোড : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

‎ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাগেরহাটের মোংলায় বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার সকালে পৌর শহরের প্রধান প্রধান সড়কে আয়োজিত এই কর্মসূচিতে দলটির নেতাকর্মী ছাড়াও সাধারণ ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

 

‎মোংলায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি জামায়াতে ইসলামীর গণমিছিলগণমিছিল ‎বুধবার সকাল ১০টায় মোংলা পৌর শহরের শ্রমিক সংঘ চত্বর থেকে বর্ণাঢ্য গণমিছিলটি শুরু হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের কণ্ঠে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান ও রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার দাবি প্রতিধ্বনিত হয়।
‎

 

‎এর আগে, সকাল থেকেই মোংলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্ধারিত সমাবেশস্থলে এসে জড়ো হতে থাকেন। ব্যানার ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে হাজারো মানুষের উপস্থিতিতে এলাকাটি উৎসবমুখর হয়ে ওঠে।
‎

 

‎মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব আত্মত্যাগের মাধ্যমেই দেশে ফ্যাসিবাদের অবসান ঘটেছে কোনো অবস্থাতেই শহীদের রক্তের সঙ্গে আপস করা হবে না স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
‎

 

‎বক্তারা আরও বলেন, একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সাম্যবাদী বাংলাদেশ গড়ে তুলতে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ এ লক্ষ্যে সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন  সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..