• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় জোটের গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত

হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম প্রতিনিধিঃ- / ৮৫ দেখেছেন
আপলোড : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষিকী পালন, জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে লালমনিরহাটের পাটগ্রামে ১১ দলীয় জোটের উদ্যোগে এক গণ মিছিল এবং গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ আগস্ট) ১১ দলীয় জোট পাটগ্রাম উপজেলা শাখার উদ্যোগে এ গণ মিছিল এবং গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাটগ্রাম টি এন স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গণ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ শেষে পাটগ্রাম টি এন স্কুল এন্ড কলেজ মাঠে এসে শেষ হয়। গণ মিছিলের পূর্বে পাটগ্রাম টি এন স্কুল এ্যান্ড কলেজ মাঠে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার সেক্রেটারী মো:মনোয়ার হোসেন লিটন এর সঞ্চালনায় ১১দলীয় জোটের প্রধান শরীক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা শোয়াইব আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটগ্রাম -হাতিবান্ধা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিল্প ও বানিজ্য বিভাগের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার সাবেক আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের লালমনিরহাট জেলা শাখার সভাপতি মুফতি আবুল কাশেম, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার সাবেক সেক্রেটারী মাওলানা কাজী একরামুল হক,জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র পাটগ্রাম উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আনজুম রাজা,জাতীয় নাগরিক পার্টি এনসিপির পাটগ্রাম উপজেলা আহবায়ক কবির আহমদ রব্বি, আমার বাংলাদেশ (এবি)পার্টির উপজেলা সভাপতি মো:জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির উপজেলা আহবায়ক মাওলানা আজিজুল ইসলাম, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) পাটগ্রাম উপজেলা শাখার আহবায়ক ডা:ওমর ফারুক, ওরিয়স অফ জুলাই এর লালমনিরহাট জেলা আহবায়ক জুলাই যোদ্ধা মো:আশিকুর রহমান, জুলাই যোদ্ধাা সাইদুর রহমান দীপু, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পাটগ্রাম উপজেলাপূর্ব শাখার সভাপতি মো: আলমগীর খোরশেদ প্রমুখ।

আরও পড়ুন  সারাদেশের ন্যায় কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন আনুষ্ঠানিক উদ্বোধন

গণ সমাবেশে বক্তাগণ অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, দেশব্যাপী নৈরাজ্য বন্ধ করা,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে সরকারের নিকট আহবান জানান। প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম রাজু বলেন-দেশের ৭০ভাগ মানুষের গণ ভোটের গণ রায়ের প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের নিকট আহবান জানান।

তিনি বলেন,বর্তমানে সিন্ডিকেটের কারণে কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। তিনি আরো বলেন, জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ সহ হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া জুলাইকে এ দেশের মানুষের মন থেকে মুছে দেওয়া যাবেনা। আমরা এদেশের মানুষকে সাথে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করেই ঘরে ফিরবো ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..