• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

পরিবেশ রক্ষায় সিন্দুকছড়ি জোনের ব্যতিক্রমী উদ্যোগ

গুইমারা প্রতিনিধি: / ৩ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের মাঝে ৬ শতাধিক বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি। তিনি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাহাড়ি এলাকার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের প্রত্যেকটি চারা নিয়মিত পরিচর্যা করে পরিণত গাছে রূপান্তরিত করার আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, জনসম্পৃক্ততা বৃদ্ধি, পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন এবং পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

 

অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্য মারমা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..