• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
হেডলাইন:
বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা

​এখন আর প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

​মো. আবদুল্লাহ, বুড়িচং(কুমিল্লা): / ৪৩ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ছবি: ডাকবাক্স

একসময়ে একটি চিঠি বা ছোট্ট একটি বার্তার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকতেন মানুষ। প্রিয়জনের হাতের লেখা একটি চিঠি পাওয়ার আনন্দেই নিমিষে মুছে যেত সব ক্লান্তি ও কষ্ট। চিঠি পাঠাতে প্রেরকরা ছুটে যেতেন ডাকঘরে, আর সেই চিঠি পৌঁছে দিতে ডাকপিয়ন ও রানাররা গ্রাম-গঞ্জের পাড়া-মহল্লায় বাইসাইকেল কিংবা পায়ে হেঁটে ছুটে বেড়াতেন। ডাকবাক্সের তালা খুলে চিঠি বাছাইয়ের সেই ব্যস্ততা আজ শুধুই অতীত। আধুনিক প্রযুক্তির যুগে হারিয়ে গেছে ডাকঘরের চিরচেনা সেই কর্মব্যস্ততা।

​খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার অধিকাংশ শাখা ডাকঘরের বর্তমান চিত্র বড় করুণ। পাকা সড়ক বা সংস্কারের অভাবে অনেক ডাকঘরই এখন ঝোপঝাড় ও জঙ্গলঘেরা। অধিকাংশ ভবনেই ঝুলছে স্থায়ী তালা।

​ডিজিটাল যুগে এসে সাধারণ মানুষের ব্যক্তিগত চিঠিপত্রের আদান-প্রদান পুরোপুরি বন্ধ হয়ে গেছে বললেই চলে। বর্তমানে এসব পোস্ট অফিসে ব্যক্তিগত চিঠি বা কোনো প্রেমপত্র আসার হার শূন্যের কোঠায়। স্থানীয়রা জানান, কোনো কোনো পোস্ট অফিসে গত এক বছরেও একটি ব্যক্তিগত চিঠি বা প্রেমপত্র আসেনি।

​তবে চিঠি না এলেও ডাকঘরগুলোতে সচল রয়েছে দাপ্তরিক ও আইনি কিছু কার্যক্রম। বর্তমান সময়ে পোস্ট অফিসগুলোতে যা কিছু আসে, তার অধিকাংশই সরকারি-বেসরকারি নিয়োগপত্র, ব্যাংক বা বীমার নোটিশ এবং আদালত সংক্রান্ত মামলা ও সমনের চিঠিপত্র। এর বাইরে সবচেয়ে বেশি আসছে বিভিন্ন আইনি নোটিশ এবং বিবাহ বিচ্ছেদের কাগজ বা ‘তালাকপত্র’।

​আধুনিকতার ছোঁয়া ও প্রযুক্তির উৎকর্ষে গ্রামীণ জনপদের ডাকঘরগুলো আজ প্রায় ঐতিহ্য হারাতে বসেছে। ডাকঘরের এই দুর্দিন ও জৌলুস হারানোর ঘটনায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় প্রবীণ ব্যক্তিরা। তাদের মতে, যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে ঐতিহ্যের এই প্রতিষ্ঠানগুলো আজ ধ্বংসের মুখে।

আরও পড়ুন  কুড়িগ্রামে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..