• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

মাটিরাঙ্গার জরাজীর্ণ স্কুল ভবন পুন: নির্মাণ করলেন ওয়াদুদ ভূইয়া এমপি

খাগড়াছড়ি প্রতিনিধি : / ১০ দেখেছেন
আপলোড : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা থাকলেও ছিলনা পাঠদানের পরিবেশ। প্রতিষ্ঠাকালীন তৈরী করা টিনশেড ভবনটি অনেকটাই ব্যবহার অনুপযোগি হয়ে পড়েছিল। বর্ষাকালে বাইরে বৃষ্টি পড়ার আগে ঘরের চালা দিয়ে পুরো ভবনে বৃষ্টি পড়তো।

দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনে পাঠদান করে আসা শিক্ষার্থীদের দুর্ভোগের কথা জানতে পেরে সে ভবন পুন: নির্মাণ করে দিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। তাঁর এ উদ্যোগে স্বস্তি ফিরেছে শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে।

সোমবার (১০ আগস্ট) দুপুরের দিকে বেলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুন: নির্মাণ করা রঙিণ ভবনের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু ও মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।

এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহমেদ ও বেলছড়ি ইউনিয়ন বিএনপিরর আহবায়ক মো. শাহজাহান ছাড়াও বেলছড়ি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের পুরোনো ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। বৃষ্টি হলে ছাদ ও দেয়াল দিয়ে পানি পড়া এবং ভবনের বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করতো। অভিভাবকরা সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অনেক সময় উদ্বিগ্ন থাকতো। নতুন ভবন হওয়ায় সেই শঙ্কা দূর হবে বলেও মনে করেন তারা।

শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে বিদ্যালয়টির ভবন পুন: নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি। তাঁর উদ্যোগে জরাজীর্ণ ভবন থেকে এখন নতুন ভবনে পরিনত হওয়ায় বিদ্যালয়টিতে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বেলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাকিবুল ইসলাম বলেন, নিরাপদ শ্রেণিকক্ষ ছাড়া মানসম্মত পাঠদান নিশ্চিত করা কঠিন। নতুন ভবন শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পাঠদানে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। তাদের মতে, ওয়াদুদ ভূইয়া এমপি’র এ উদ্যোগ প্রত্যন্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিদ্যালয়টির নতুন ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, “বেলছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছিল। ওয়াদুদ ভূইয়া এমপির উদ্যোগে বিদ্যালয়ের ভবন পুন: নির্মাণ করায় এলাকাবাসী আনন্দিত। আমরা আশা করি, ভবিষ্যতেও এলাকার শিক্ষা, যোগাযোগ ও জনকল্যাণমূলক উন্নয়নে তিনি আরও কার্যকর ভূমিকা রাখবেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া মহোদয়ের জরাজীর্ণ ভবনটি পুন: নির্মাণ করার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে শিক্ষার্থীরা নিরাপদ ও সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..