• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

আলফাডাঙ্গায় কৃষকদের মাঝে তেল বিতরণ: সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলামের উদ্যোগ

আব্দুল মতিন মুন্সী / ৫৬ দেখেছেন
আপলোড : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় তীব্র তেল সংকট মোকাবিলায় কৃষকদের সহায়তায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলাম।

আজ সোমবার (৬ এপ্রিল) উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্বে প্রায় ৭,০০০ লিটার তেল কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে।

এছাড়া সন্ধ্যার মধ্যে আরও ২০,০০০ লিটার তেল আলফাডাঙ্গায় পৌঁছাবে বলে জানা গেছে, যা পর্যায়ক্রমে কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

এদিকে, বোয়ালমারী ও মধুখালী উপজেলাতেও পর্যাপ্ত তেলের ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে করে কৃষকদের চলমান সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

তেলের এই সংকটময় সময়ে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও বিএনপির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..