• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
হেডলাইন :

শের-ই-বাংলা মেডিকেল কলেজে জাতীয়তাবাদী পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পারভেজ, বরিশাল প্রতিনিধি: / ৪ দেখেছেন
আপলোড : শনিবার, ১১ জুলাই, ২০২৬

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও জেলা শাখার যৌথ উদ্যোগে জাতীয়তাবাদী পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১০ জুলাই বিকেল ৪টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সহ-স্বাস্থ্য সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের মনিটর ডা. পারভেজ রেজা কাকন, ড্যাব বরিশাল জেলা শাখার সভাপতি ডা. কবিরুজ্জামান, ড্যাব শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদসহ জাতীয়তাবাদী পেশাজীবী নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় জাতীয়তাবাদী চিকিৎসক ও পেশাজীবীদের ঐক্য সুদৃঢ় করা, স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..