বাগেরহাটের মোংলা উপজেলার ৬নং চিলা ইউনিয়নে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ই আগস্ট (শুক্রবার) বিকেলে বৈদ্যমারী বাজারস্থ বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় ৬নং চিলা ইউনিয়ন কৃষক দল নেতা মোঃ আসাদুল খাঁন ও মোঃ করিব শেখের সার্বিক উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানে মোংলা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ ওয়াদুদ হাওলাদার, উপজেলা যুবদল নেতা মোঃ সাইফুল সিকদার, চিলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জালাল মোসাল্লি সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ মরহুমার স্মৃতি ও দল গঠনে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।