• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

মোংলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধি / ৮২ দেখেছেন
আপলোড : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বাগেরহাটের মোংলা উপজেলার ৬নং চিলা ইউনিয়নে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


‎আজ ১৫ই আগস্ট (শুক্রবার) বিকেলে বৈদ্যমারী বাজারস্থ বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় ৬নং চিলা ইউনিয়ন কৃষক দল নেতা মোঃ আসাদুল খাঁন ও মোঃ করিব শেখের সার্বিক উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

‎উক্ত অনুষ্ঠানে মোংলা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ ওয়াদুদ হাওলাদার, উপজেলা যুবদল নেতা মোঃ সাইফুল সিকদার, চিলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জালাল মোসাল্লি সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ মরহুমার স্মৃতি ও দল গঠনে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..