ঝালকাঠির কাঁঠালিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আসর নামাজ শেষে ওলামা দলের উপজেলা প্রধান কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কাঁঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়ন ওলামা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদানের কথা স্মরণ করেন।
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের সভাপতি ক্বারী নেয়ামত উল্লাহ।
মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আত্মদানকারী সকল শহীদের আত্মার শান্তি কামনা করে খাস দোয়া করা হয়।