• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

কাঁঠালিয়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে ওলামা দলের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি / ১৬ দেখেছেন
আপলোড : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার আসর নামাজ শেষে ওলামা দলের উপজেলা প্রধান কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে কাঁঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়ন ওলামা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদানের কথা স্মরণ করেন।

​আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের সভাপতি ক্বারী নেয়ামত উল্লাহ।

মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আত্মদানকারী সকল শহীদের আত্মার শান্তি কামনা করে খাস দোয়া করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..