“রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে পাটগ্রাম উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে প্রকৃত মৎস্যজীবীদের সরকারি সহায়তা নিশ্চিত করা, প্রশিক্ষণের সুযোগ বাড়ানো এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় পাটগ্রাম উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পাটগ্রাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট -১ (হাতিবান্ধা -পাটগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সপিকার রহমান, পাটগ্রাম উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো:সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিনা পারভীন, পাটগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আতাউর রহমান,
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু,পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার সেক্রেটারী মনোয়ার হোসেন লিটন,উপজেলা মহিলা দলের সভানেত্রী শামীম আরা রত্না সহ স্থানীয় জনপ্রতিনিধি,মৎস্য চাষী ও মৎস্যজীবি এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ। এসময় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।আলোচনা সভার আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।