• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

কাঁঠালিয়ায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ- / ১১ দেখেছেন
আপলোড : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর নানা কর্মসূচির আয়োজন করেন।

বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি- (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক (পদ স্থগিত) মো. আখতার হোসেন নিজাম মিরবহর, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মো. হাছিব ভুট্টো আকনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার। এছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী ও জেলেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মাছের উৎপাদন বাড়ানো, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং নিরাপদ মাছ উৎপাদনে মৎস্যজীবী ও চাষিদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..