• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

জুড়ীতে হাজী মাছুম রেজার চেয়ারম্যান হিসেবে ১০ বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় ও দোয়া মাহফিল

মোঃ মাছুম আহমদ, জুড়ী মৌলভীবাজার, / ৬৩ দেখেছেন
আপলোড : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের ১০ বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় জুড়ী শহরের মদিনা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মাস্টারের সভাপতিত্বে এবং জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসাক আলী মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও গ্রামীণ ব্যাংকের সাবেক উপপরিচালক মুজিবুর রহমান, বিএনপি নেতা লিয়াকত আলী, নজরুল ইসলাম মাস্টার, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক ইলিয়াছুর রহমান ময়না, যুগ্ম আহ্বায়ক নুরুল আম্বিয়া, শওকত আলী মাস্টার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, যুগ্ম সম্পাদক এম রাজু আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদ, বদরুল ইসলাম, ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম, কামরুল হাসান, ফয়জুল ইসলাম কালা, জাকির আহমদ মনির, আজাদ হোসেন, আব্দুল জব্বার, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল লতিফ, আব্দুর রহিম, কামরুজ্জামান কামরুল, ডা. পিংকু দাশ, শ্রমিক নেতা মাজেদুল ইসলাম, মানিক মিয়া, শামছু মিয়া, জামাল হোসেন, আকরাম আলী, অজয় বিশ্বাস, পাখি মিয়া, সোহাগ আলী মাস্টার, মনির আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

মতবিনিময় সভায় বক্তারা হাজী মাছুম রেজার দীর্ঘ ১০ বছরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে জায়ফরনগর ইউনিয়নের উন্নয়ন, জনসেবা, অবকাঠামোগত অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, স্থানীয় জনপ্রতিনিধির দায়িত্ব শুধু প্রশাসনিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়; জনগণের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখাও একজন জনপ্রতিনিধির গুরুত্বপূর্ণ দায়িত্ব। তারা হাজী মাছুম রেজার ভবিষ্যৎ কর্মকাণ্ডে আরও সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে চেয়ারম্যান হাজী মাছুম রেজার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..