• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

জমিজমা সংক্রান্ত বিরোধে কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত ২: থানায় লিখিত অভিযোগ

মো. আমিনুল ইসলাম, কাঁঠালিয়া প্রতিনিধিঃ- / ২২ দেখেছেন
আপলোড : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাটি ঘটে রোববার দুপুরে উপজেলার বিল ছোনাউটা গ্রামে। আহতদের মধ্যে আলম চৌধুরীকে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া)-এ ভর্তি করা হয়েছে এবং তার পুত্র রুবেল চৌধুরীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিল ছোনাউটা গ্রামে জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গত রোববার দুপুরে আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলার ঘটনা ঘটায়। হামলায় আলম চৌধুরী ও তার পুত্র রুবেল চৌধুরী গুরুত্বর আহত হন। ভুক্তভোগীদের অভিযোগ, মারধরের সময় হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

 

​এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কাঁঠালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

মামলায় অভিযুক্ত আসামিরা হলেন—বিল ছোনাউটা গ্রামের (৭ নং ওয়ার্ড) মোঃ জাকির হোসেন (৪৮), তার ছেলে মোঃ দিপু (২৬), স্ত্রী মোসাঃ হেলেনা বেগম (৪২) এবং মৃত নাজেম আলী হাওলাদারের ছেলে মোঃ জিয়াউল হক ফারুক হাওলাদার (৫০)। এছাড়া আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

 

​এ বিষয়ে কাঁঠালিয়া থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..