• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

পানছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

একরামুল হক / ১৪৪ দেখেছেন
আপলোড : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
0-0x0-0-0#

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


‎বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭টায় পানছড়ি জিরো পয়েন্ট থেকে র‍্যালিটি শুরু হয়। আহলে সুন্নাহ ওয়াল জামাআত খাগড়াছড়ি জেলার সদস্য মো. ইউসুফ আলীর নেতৃত্বে র‍্যালিটি পানছড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


‎র‍্যালিতে বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ র‍্যালিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..