শ্রী শ্রী পূর্ব কালিতলা রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে স্বাক্ষর কুন্ডু টয়ের স্মরণে গীতা পাঠ ও কীর্তনের আয়োজন করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।
(১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র গীতা পাঠের পাশাপাশি ভক্তিমূলক কীর্তন পরিবেশন করা হয়। এ সময় স্বাক্ষর কুন্ডু টয়ের স্মৃতিচারণ করে তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। গীতা পাঠ ও কীর্তনের মাধ্যমে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়।
দোলন ডেকোরেশনের প্রোপাইটর দোলন কুমার মন্ডলের উদ্যোগে এ আয়োজন করা হয়। তিনি বলেন, স্বাক্ষর কুন্ডু টয়ের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার আত্মার শান্তি কামনায় সকলের কাছে প্রার্থনা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে গীতা পাঠ ও কীর্তন শেষে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। শান্তিপূর্ণ ও ধর্মীয় পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উল্লেখ্য, দোলন ডেকোরেশনের প্রোপাইটর দোলন কুমার মন্ডল। প্রতিষ্ঠানটির কার্যালয় দিনাজপুরের বড়বন্দরে।