হেডলাইন:
নড়াইলে হিন্দু যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জীবননগরে ১১৮ বোতল উইন-করেক্স সিরাপ জব্দ, পলাতক-১ এইচএসসির ফলে ধস: দামুড়হুদায় পাসের হার ২৪.৫১%, বুড়িচংয়ে মিষ্টির বাজার মন্দা কালিয়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খুলনার আরএস ফুটবল একাডেমির জয় কামারখন্দে এইচএসসি ২০২৬: সাফল্যের শীর্ষে হাজী কোরাপ আলী কলেজ কালিয়াকৈরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ: যান চলাচল বন্ধ  থানচি কলেজে এইচএসসির ফলাফলে ধস, শিক্ষকদের দায়িত্বহীনতা নিয়ে অভিভাবকদের তীব্র ক্ষোভ দীঘিনালার তিন কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ১৫–২৪ শতাংশ দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আজ এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফল প্রকাশ, অপেক্ষায় ১২ লাখ শিক্ষার্থী

‎বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

‎পারভেজ, বরিশাল প্রতিনিধি: / ১৫ দেখেছেন
আপলোড : সোমবার, ৬ জুলাই, ২০২৬

‎”উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬।

‎
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন, আলোচনা সভা, ঋণ বিতরণ, গাছের চারা বিতরণ এবং সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

‎সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় নগরীর টিটিসি প্রাঙ্গণে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বরিশাল বিভাগের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

‎এ সময় উপস্থিত ছিলেন টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী গোলাম কবির, বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আমিন, সাবেক কাউন্সিলর আনম সাইফুল আজিম, পল্লী উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিআরডিবির উপকারভোগীরা।

‎
অনুষ্ঠানে বিভিন্ন সদস্যের মাঝে ঋণের চেক বিতরণ, শতাধিক মানুষের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং পল্লী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুইজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

‎
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জনগণের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। তারা একটি আধুনিক, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ গ্রামবাংলা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন  মানবাধিকারের আড়ালে প্রতারণার অভিযোগ, ঝিনাইদহে আটক কথিত চেয়ারম্যান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..