• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পারভেজ মাহমুদ,জেলা প্রতিনিধি,বরিশাল: ‎ / ১৬ দেখেছেন
আপলোড : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ‘অভিভাবক সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার ১২ই সেপ্টেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে কলেজের ২০৪ নম্বর কক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের মূল বিষয় ছিল শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষা ও উচ্চশিক্ষার প্রস্তুতিমূলক দিকনির্দেশনা।


‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলেকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. লিয়াকত হোসেন।

‎সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা, বোর্ড পরীক্ষার জন্য সঠিক প্রস্তুতি গ্রহণ এবং ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ও করণীয় বিষয়ে অভিভাবকদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।অভিভাবকরা এসময় তাদের শিক্ষার্থীদের নিয়ে সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন।ভবিষ্যতেও এমন আয়োজন করার আহবান জানান।

‎এ সময় শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, নিয়মিত পড়াশোনা এবং অভিভাবকদের সহযোগিতার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিজ্ঞান বিভাগের কলেজের সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..