• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

খুলনায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

তানভীর আলম স্বপন: / ৪১ দেখেছেন
আপলোড : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে দৌলতপুরের রেলিগেট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তানভীর হাসান ও তার স্ত্রী লামিয়া বেগম। তারা নগরীর বয়রা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস রেলিগেট মোড় অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়।

খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..