• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লংগদু উপজেলায় দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর প্রায় ৬০ বছর বয়সী একটি বন্য হাতির মৃত্যু হয়েছে

চাই সুই উ মারমা, রাঙ্গামাটি প্রতিনিধি। / ২৬ দেখেছেন
আপলোড : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রাঙ্গামাটির জেলার লংগদু উপজেলায় রবিবার সকালে স্থানীয়রা একটি বন্য হাতিকে লোকালয়ের কাছে মাটিতে শুয়ে থাকতে দেখেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার অবস্থার অবনতি ঘটে এবং সকাল আনুমানিক ১১টার দিকে প্রাণ হারায় হাতিটি।

বন বিভাগ সূত্রে জানা গেছে, হাতিটি দীর্ঘদিন ধরে পায়ের গুরুতর ক্ষত, ফোলা এবং শারীরিক দুর্বলতায় ভুগছিল। গত কয়েক সপ্তাহে বন্যপ্রাণী চিকিৎসকরা একাধিকবার চিকিৎসা প্রদান করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, সুবলং রেঞ্জের বন কর্মকর্তাদের নিয়ে লংগদু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। পাশাপাশি ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হাতিটির দাহ করা হবে।

এদিকে হৃদয়স্পর্শী এক দৃশ্যের অবতারণা হয়েছে ঘটনাস্থলে। মৃত হাতিটির পাশে তার সঙ্গী স্ত্রী হাতিটিকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। স্থানীয়দের মতে, সঙ্গীর মৃত্যু মেনে নিতে না পেরে স্ত্রী হাতিটি বারবার মৃত দেহের কাছে ফিরে আসছে এবং স্থানটি ছেড়ে যেতে চাইছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..