• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

বোয়ালমারীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: / ১৩৩ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সাতৈর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারা বাংলাদেশে বিএনপির ভূমিধস বিজয় হয়েছে। কিন্তু ফরিদপুর-১ আসন তথা বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গার জনগণের বড় ক্ষতি হয়ে গেছে। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোসর ও বিএনপির কিছু বেঈমান নেতাকর্মীর কারণে এখানে বিজয় অর্জন সম্ভব হয়নি। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার নাজিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাতৈর ইউনিয়ন পরিষদ এবং সঞ্চালনা করেন মো. হাসিবুজ্জামান শাহীন সাংগঠনিক সম্পাদক বোয়ালমারী উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি; বাবু সঞ্জয় সাহা, বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক; এবং আব্দুল কুদ্দুস শেখ, সভাপতি পৌর বিএনপি , মো ইমরান হোসাইন সাধারণ সম্পাদক পৌর বিএনপি।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..