• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
হেডলাইন :
বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

বালিয়াকান্দিতে মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

এস,এম হেলাল খন্দকার, জেলা প্রতিনিধি, রাজবাড়ী। / ১৪ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১ মে, ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস।

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে উপজেলার নির্মাণ শ্রমিকদের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ।

শুক্রবার (১ মে) সকাল ১০টায় বালিয়াকান্দি বাজারের তালপট্টি জেলা পরিষদ মার্কেটের অস্থায়ী কার্যালয়ের সামনে বিভিন্ন পেশার শ্রমিকরা একত্রিত হন। পরে ব্যানার-ফেস্টুনসহ একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মশিউল আজম চুন্নু, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আখতারুজ্জামান আক্তার এবং উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ মহসিন খান।

নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ কুতাই মন্ডলের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শাজাহান মিয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান (বাচ্চু)।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম শওকত সিরাজ বলেন, “শ্রমিকরা দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।” তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বক্তারা মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শ্রমিক অধিকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

উল্লেখ্য, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে-মার্কেটের শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেন। সেই আত্মত্যাগের স্মরণে বিশ্বব্যাপী দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..