• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
হেডলাইন :

সোনারগাঁয়ে আইনশৃঙ্খলায় পরিবর্তনের বার্তা, ওসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম সারোয়ার

ইমন মিয়া , সোনারগাঁ প্রতিনিধি / ৩১ দেখেছেন
আপলোড : শুক্রবার, ১ মে, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন গোলাম সারোয়ার।

আগামী রোববার (২ মে) তিনি আনুষ্ঠানিকভাবে সোনারগাঁ থানায় যোগদান করবেন। এর আগে তিনি কুমিল্লার দেবিদ্বার থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্বশীলতা, কর্মদক্ষতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল ভূমিকার কারণে গোলাম সারোয়ার ইতোমধ্যেই একজন দক্ষ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। কর্মজীবনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনকালে তিনি অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বিশেষ করে চট্টগ্রাম জেলায় কর্মরত অবস্থায় অস্ত্র উদ্ধার, ডাকাতি, সন্ত্রাস, মাদক কারবার ও চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান নিয়ে তিনি ব্যাপক প্রশংসা কুড়ান। একাধিক গুরুত্বপূর্ণ মামলা সফলভাবে নিষ্পত্তির মাধ্যমে তিনি সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন ঘটান। তার এই সাহসী ও সফল অভিযানের স্বীকৃতিস্বরূপ টানা তিনবার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।

গোলাম সারোয়ারের সোনারগাঁ থানায় যোগদানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, তার নেতৃত্বে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক পরিবর্তন আসবে।

নেটিজেনদের মতে, সোনারগাঁয়ের মতো গুরুত্বপূর্ণ শিল্প ও জনবহুল এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে একজন অভিজ্ঞ ও কঠোর মনোভাবাপন্ন কর্মকর্তার উপস্থিতি সময়োপযোগী। নতুন দায়িত্ব গ্রহণের পর তার নেতৃত্বে সোনারগাঁ থানার কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ আরও সুদৃঢ় হবে—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..