• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

পানছড়ির লোগাংয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ‎

পানছড়ি প্রতিনিধি : / ২৫০ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

‎খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুর্দিনের পাশে থাকা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আইনুল ইসলামের উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‎এসময় স্থানীয় অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

‎স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং দরিদ্র মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করে।

<span;>‎আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..