• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
হেডলাইন :
বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

রাঙ্গামাটির ঘাগড়া বাজারে ১০০ গ্রাম গাঁজাসহ আটক ৩

চাই সুই উ মারমা। রাঙ্গামাটি প্রতিনিধি। / ১৩ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ মে ২০২৬) আনুমানিক রাত সাড়ে ১১ টায় ঘাগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার রাঙ্গীপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ ফারুক (২৫), নোয়াখালীর মোঃ সাহেদ (৩৬) এবং রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকার নবীর হোসেন (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, ঘাগড়া বাজারের সুভাষ বসুর মেসার্স রিভেন এন্টারপ্রাইজের সামনে সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তিনজনকে তল্লাশি চালায়। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে কাউখালী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৭ মে) তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..