• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
হেডলাইন :

জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন আনোয়ারায় মাদরাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: / ৩৩ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে এক মাদরাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন ও এলাকাবাসী।
বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে রায়পুর গাউছিয়া হাশেমীয়া আলিম মাদরাসার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মাদরাসার ইবতেদায়ী তৃতীয় শ্রেণির এক ছাত্রী বেড়াতে যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। ঘটনার পর অভিযুক্তদের গ্রেফতারে বিলম্ব হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে বলে তারা জানান।
এ সময় ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘দোষীদের দ্রুত গ্রেফতার কর’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। বক্তারা বলেন, নির্যাতিত শিশুর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, মানববন্ধনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..