নরসিংদীর বেলাবো উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতার লক্ষ্যে হেল্প ডেস্ক ও প্রাথমিক বিশ্রামাগারের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) এসএসসি পরীক্ষা উপলক্ষে বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
বেলাবো-মনোহরদী গণমানুষের নেতা, মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুলের নির্দেশনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য হেল্প ডেস্ক স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন, নারায়ণপুর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান তমাল, সাধারণ সম্পাদক আরাফাত মিয়া, এছাড়াও নাহিদ মিয়া, জুনায়েদ মিয়া, শাকিল মিয়া, পিয়াল হাসান ও রায়হান মিয়াসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পরীক্ষার্থীদের মানসিক স্বস্তি ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। পরীক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতা দিতে পেরে তারা আনন্দ প্রকাশ করেন।
স্থানীয় অভিভাবক ও পরীক্ষার্থীরাও এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এমন জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার আহ্বান জানান।